কাইয়ুম চৌধুরীকে সোনালী ব্যাংকের অভিনন্দন

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬ ১৫:১৬ (বুধবার)
কাইয়ুম চৌধুরীকে সোনালী ব্যাংকের অভিনন্দন

বাংলাদেশ ক্রিকেট বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সোনালী ব্যাংক পিএলসির কর্মকর্তারা।

সোমবার (১৫ই জুন) দুপুরে জেবিএবি, সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস কমিটির কর্মকর্তারা নগরভবনে এসে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 এ সময় সোনালী ব্যাংক সিলেট সিটি কর্পোরেশন শাখার প্রধান (এজিএম) ও জেবিএবি সিলেট প্রিন্সিপাল কমিটির সভাপতি
মো. ওয়ারিসুল ইসলাম ও সাধারণ সম্পাদক আল-আমিন রাসেল উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.