হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে দাঁড়াল ৬৪৩ জনে

প্রকাশিত: ১২ জুন, ২০২৬ ১৯:০৮ (শনিবার)
হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে দাঁড়াল ৬৪৩ জনে

দেশে হামের প্রকোপ অব্যাহত থাকলেও গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪৩ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ২৭ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। আর ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ২৬৬ জনে।

একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা ১২৬ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ১৮৫ জন।

এ ছাড়া, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ হাজার ৯৩৪ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫ হাজার ২৭৫ জন।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও খুলনায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মৃতের সংখ্যা ৯২ জন এবং হামের উপসর্গে মৃতের সংখ্যা ৫৫১ জনে পৌঁছেছে। সব মিলিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা এখন ৬৪৩ জন।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.