মানবিক উদ্যোগে অনন্য রোটারি ক্লাব অব সিলেট রাইজিং স্টার

প্রকাশিত: ১১ জুন, ২০২৬ ১৩:১৬ (শুক্রবার)
মানবিক উদ্যোগে অনন্য রোটারি ক্লাব অব সিলেট রাইজিং স্টার

আর্ত মানবতার সেবায় ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে দুস্থ ও অসহায় এক নারীর ঘর নির্মাণে টিন বিতরণ করেছে রোটারি ক্লাব অব সিলেট রাইজিং স্টার।

বুধবার (১০ জুন) সিলেট নগরের বালুচর এলাকার এক অসহায় নারীর বসতঘর নির্মাণে সহযোগিতার লক্ষ্যে ক্লাবের উদ্যোগে এই টিন বিতরণ করা হয়। ক্লাবের ২০২৫-২৬ রোটাবর্ষের প্রেসিডেন্ট ফাতেহা শিরীন নিজস্ব অর্থায়নে এ সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব সিলেট রাইজিং স্টারের প্রেসিডেন্ট ফাতেহা শিরীন, চার্টার্ড প্রেসিডেন্ট আবু সালেহ ইয়াহিয়া, ক্লাব ট্রেইনার মো. ইউনুছ আলী, ক্লাব লার্নিং ফ্যাসিলিটেটর ডা. মোহাম্মদ আওলাদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট (১) খোকন আক্তার, ক্লাব সেক্রেটারি মো. সায়েদুল আলম (ডালিম), জয়েন্ট সেক্রেটারি মো. শহীদুর রহমান খান, ডিরেক্টর ক্লাব সার্ভিস মো. রাজু মিয়া, সার্জেন্ট অ্যাট আর্মস মো. মামুন হোসেন খান এবং সদস্য শাহ তৌহিদ আহমদ, কামরুন নাহার, নার্গিস আরা বেগম ও সেলিম আহমদসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই রোটারি ক্লাব অব সিলেট রাইজিং স্টার আর্ত মানবতার সেবায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ক্লাবটি ইতোমধ্যে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।

তারা আরও বলেন, প্রতিবছর স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা, ভোকেশনাল সার্ভিস, বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে রোটারি ক্লাব অব সিলেট রাইজিং স্টার। ভবিষ্যতেও মানবতার কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.