৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দাম বাড়ছে না
প্রকাশিত:
০৪ জুন, ২০২৬ ১৭:৫৫ (শুক্রবার)
নিম্ন আয়ের গ্রাহকদের স্বস্তি দিয়ে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য বিদ্যুতের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বৃহস্পতিবার এ ঘোষণা দেয় সংস্থাটি। জানা গেছে, নিম্ন আয়ের মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ কমাতে বিদ্যুৎ বিভাগের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর ফলে যেসব আবাসিক গ্রাহকের মাসিক বিদ্যুৎ ব্যবহার ৭৫ ইউনিটের মধ্যে সীমাবদ্ধ থাকবে, তাদের ক্ষেত্রে নতুন মূল্যহার কার্যকর হবে না।
এ বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আইটি ল্যাব সলিউশন্স লি.