পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় আগামী রোববার ঘোষণা করা হবে। বৃহস্পতিবার ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এ দিন ধার্য করেন।
রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের তারিখ নির্ধারণ করেন।
এদিন আদালতে মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কলিমুল্লাহ যুক্তি উপস্থাপন করেন। তিনি আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি দাবি করে তাদের খালাস প্রার্থনা করেন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিজুর রহমান দুলু বলেন, মামলার অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষ সক্ষম হয়েছে। তাই আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার জন্য আদালতের প্রতি আবেদন জানান তিনি।
আলোচিত এ মামলার রায়ের দিকে এখন নজর রয়েছে ভুক্তভোগী পরিবারসহ সংশ্লিষ্ট সবার।
আইটি ল্যাব সলিউশন্স লি.