এক লাফে প্রায় ২০ শতাংশ বাড়ল বিদ্যুতের দাম
দেশে আবারও বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। বুধবার (৩ জুন) নতুন পাইকারি, সঞ্চালন ও খুচরা মূল্যহার ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
নতুন ঘোষণায় পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য ১৫ থেকে ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া সঞ্চালন চার্জও ২৩ দশমিক ৯৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে কমিশনের শুনানি কক্ষে বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা মূল্যহার পুনর্নির্ধারণ সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
এ বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.