প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়, আলোচনায় থাকবে গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যু

প্রকাশিত: ০৩ জুন, ২০২৬ ১২:৪৬ (বৃহস্পতিবার)
প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়, আলোচনায় থাকবে গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যু

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি বিদেশ সফরে আগামী ২১ ও ২২ জুন মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অনুষ্ঠিত হতে যাওয়া এ সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সফরকালে দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, হালাল খাদ্যশিল্পে সহযোগিতা, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং সামগ্রিক অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, গত সোমবার (১ জুন) মালয়েশিয়া সরকার আনুষ্ঠানিকভাবে চিঠির মাধ্যমে প্রধানমন্ত্রীর সফরসূচি নিশ্চিত করেছে। সফরের দ্বিতীয় দিন ২২ জুন দুই দেশের শীর্ষ নেতার মধ্যে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.