বিদেশে কর্মী পাঠানো নিয়ে সুসংবাদ দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক। তিনি বলেছেন, জনশক্তি রপ্তানি খাতে কোনো ধরনের সিন্ডিকেট, অনিয়ম বা দুর্নীতির সুযোগ দেওয়া হবে না এবং এ বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।
মঙ্গলবার (২ জুন) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এসময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক এবং মন্ত্রণালয়ের সচিব মোখতার হোসেন উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। তিনি পুনর্ব্যক্ত করেন, কোনো সিন্ডিকেটকে প্রশ্রয় দেওয়া হবে না এবং এ বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর।
আইটি ল্যাব সলিউশন্স লি.