বন্ধ হতে পারে সিলেটের যে দুই সড়ক

প্রকাশিত: ০২ জুন, ২০২৬ ২৩:৪৮ (বৃহস্পতিবার)
বন্ধ  হতে পারে সিলেটের যে দুই সড়ক

সিলেট অঞ্চলের একটি মহাসড়ক ও একটি গুরুত্বপূর্ণ সড়কে অনির্দিষ্টকালের জন্য পরিবহন চলাচল বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক ও মালিক নেতারা। পৃথক দুটি দাবিকে কেন্দ্র করে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে, যা বাস্তবায়িত হলে জনসাধারণের যাতায়াতে ব্যাপক ভোগান্তি দেখা দিতে পারে।

জানা গেছে, সিলেট-হবিগঞ্জ মহাসড়কে বাস চলাচল সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। তাদের দাবি, চলমান সংকটের দ্রুত ও কার্যকর সমাধান না হলে আগামী ৩ জুন থেকে জেলার সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রাখা হবে।

রোববার (৩১ মে) দুপুরে হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন হবিগঞ্জ জেলা বাস/মিনিবাস, ট্রাক, সিএনজি ও ম্যাক্সি মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের নেতারা।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.